Blog

  • সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য  কনটেন্ট প্ল্যানিং

    সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য  কনটেন্ট প্ল্যানিং

    ডিজিটাল মার্কেটিং এর অন্যতম প্রধান একটি সেক্টর হলো “সোশ্যাল মিডিয়া মার্কেটিং”। ৯০% পণ্যের টার্গেটেড অডিয়েন্সের আনাগোনাই থাকে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলোতে। তবে অডিয়েন্স ভেদে, তাদের চাহিদা মোতাবেক কনটেন্ট তৈরী এবং বিজনেসের প্রচার করতে চাই স্ট্র‌্যাটেজিক কনটেন্ট প্ল্যানিং।

    শুধু তো ফেসবুক-ই না, আমাদের দেশে এখন জনপ্রিয়তা পাচ্ছে ইনস্টাগ্রাম, টিকটক ইত্যাদি। সেই সুবাদে একেক প্লাটফর্মের জন্য কনটেন্ট প্ল্যানিংয়ে রাখতে হয় ভিন্নতা। কোনো প্ল্যানিং/স্ট্র‌্যাটেজি ছাড়া শুধু পোস্ট করে গেলে সময় ও শ্রম পন্ড হওয়াটাই নিশ্চিত। তাই আজকে আমি ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট হিসেবে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতার আলোকে জানবো কীভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য কনটেন্ট প্ল্যান করবেন।

    সোশ্যাল মিডিয়া কনটেন্ট প্ল্যানিং কি?

    সহজ ভাষায় বলতে গেলে সোশ্যাল মিডিয়া কনটেন্ট প্ল্যানিং হচ্ছে একটি প্রসেস, যেখানে বিজনেসের প্রচারের জন্য কনটেন্ট তৈরী এবং শিডিউল করা হয়। এই প্রসেসের মধ্য দিয়েই আপনি ঠিক করবেন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে কি পোস্ট করবেন এবং কখন পোস্ট করবেন।

    তাছাড়া পুরো মাসের প্ল্যান একবারেই করা হয় বলে প্রোমোশোনাল এবং এঙ্গেজিং পোস্ট ঠিক অনুপাতে করা যায়। এতে করে শুধু সেল পোস্ট দেখতে দেখতে কাস্টমারের বিরক্তির উদ্রেক হয়না।

    কনটেন্ট প্ল্যানিং কেন করবেন!

    বর্তমানে যেকোনো পণ্যের অনলাইন উপস্থিতি যতো বেশী বাড়ানো যায়, সম্ভাব্য ক্রেতাদের পণ্য কেনার সম্ভাবনা ততো হারেই বৃদ্ধি পেতে থাকে। সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার একেকটি পোস্ট বিজনেসকে নতুন করে পরিচিত করার সুযোগ তৈরী করে।

    আবার প্রতিদিন একটি পোস্ট রেডি করা যথেষ্ঠ সময়সাপেক্ষ। অতএব একবারে পুরো মাসের কনটেন্ট প্ল্যানিং অনেকটা সময় বাঁচায়। তাছাড়া একটি ব্লগ বা ইনফোগ্রাফিক থেকে ছোটো কয়েকটা কনটেন্ট বের করা এবং রিপারপাস (repurpose) করেও দ্রুত কনটেন্ট প্ল্যানিং করে ফেলা যায়।

    ৫ টি ধাপে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কনটেন্ট প্ল্যানিং-

    খালি চোখে মনে হতে পারে সোশ্যাল মিডিয়া পোস্ট গুলো বিজনেসে তেমন পরিবর্তন আনছে না। তবে সব গুলো পোস্ট একত্রে সমন্বিতভাবে বিজনেসের উদ্দেশ্য পূরণে সাহায্য করে। এবার আমরা জানবো ৫ টি ধাপে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কনটেন্ট প্ল্যানিং:

    ১। প্লাটফর্ম বাছাই

    সঠিকভাবে ডিজিটাল মার্কেটিং প্ল্যান করতে গেলে একটি বিজনেসের টার্গেট অডিয়েন্সের বয়স, লিঙ্গ, আয়, লোকেশন ইত্যাদি রিসার্চ করে সেই বিজনেসের জন্য পার্ফেক্ট সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম কোনটি তা ঠিক করতে হয়। সব বিজনেসের প্রচারের জন্য সব প্লাটফর্ম নয়। যেমন B2B বিজনেসের জন্য লিংকডইন এবং ফেসবুক ভালো পারফর্ম করে, আবার ই-কমার্স বিজনেসের জন্য ইন্সটাগ্রাম বা টিকটক বেটার আউটপুট আনে।

    আপনার বিজনেস এর টার্গেট অডিয়েন্স যদি হয় টিনএজার/Gen Z জেনারেশন তবে টিকটক ভালো অপশন; অন্যথায় মধ্যবয়স্ক/ millennials জেনারেশনের জন্য ফেসবুক, টুইটার বেটার প্লাটফর্ম।

    ২। লক্ষ্য ঠিক করা

    মার্কেটিং প্ল্যান বা স্ট্র‌্যাটিজি তৈরী করার আগে লক্ষ্য বা গোল ঠিক করে নেয়া বাঞ্চনীয়। এত করে পারফর্মেন্স এর ফলাফলের ভিত্তিতে মার্কেটিং স্ট্র‌্যাটিজি সফল নাকি বিফল তা সহজেই বোঝা যায়। আপনার সোশাল মিডিয়া স্ট্র‌্যাটিজির গোল বা লক্ষ্য হতে পারে:

    • বিক্রয় বৃদ্ধি।
    • পণ্যের পরিচিতি।
    • পোস্ট এঙ্গেজমেন্ট বৃদ্ধি।
    • বিজনেস কেন্দ্রিক কমিউনিটি তৈরী।
    • রেটিং বা রিভিউ বৃদ্ধি।

    নোট: সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্র‌্যাটিজি খুব সিম্পল রেখে ২-৩ টি গোল নিয়ে আগানোই রেকমেন্ডেড।

    ৩। রিসার্চ

    ক) কমপিটিটর রিসার্চ

    আপনার বিজনেসের প্রতিযোগীরা যদি ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় সফল হয়, তবে তাদের প্রোফাইল গুলো চেক করতে পারেন। ঠিক কোন ধরনের কনটেন্ট ভালো পারফর্ম করছে তা দেখে নিতে পারেন। তার মানে এই নয় যে আপনি তাদের কনটেন্ট প্ল্যান পুরোটাই কপি-পেস্ট করবেন। শুধু মাত্র আইডিয়া নিন এবং তাদের চেয়ে ভালো কনটেন্ট জেনারেট করুন। পোস্ট গুলোকে ইউনিক করতে চেষ্টা করুন।

    খ) টপিক রিসার্চ

    কনটেন্ট প্ল্যানিং এর অন্যতম গুরুত্বপূর্ণ একটি পার্ট হলো টপিক রিসার্চ। টপিক রিসার্চের ক্ষেত্রে মাথায় রাখতে পারেন:

    • ইন্ডাস্ট্রি ট্রেন্ড।
    • নতুন প্রোডাক্টের বৈশিষ্ঠ্য।
    • পুরাতন প্রোডাক্টের আপডেট।
    • কমিউনিটি নিউজ।
    • কোম্পানি নিউজ।
    • প্রোডাক্ট সম্পর্কিত শিক্ষনীয় যেকোনো তথ্য ( টিপস, টিউটোরিয়াল ইত্যাদি)।

    গ) পোস্ট আইডিয়া

    মার্কেটিং এ “ব্রেইনস্টোর্মিং” বিষয়টি অনেক জনপ্রিয়।আপনি ১০-১৫ মিনিট সময় নিন এবং মাথায় যা যা আইডিয়া আসে লিখে ফেলুন। আইডিয়া গুলো ভালো কি খারাপ তা নিয়ে ভাববেন না। আইডিয়া লিস্ট তৈরী হয়ে গেলে এবার কিছু ক্রাইটেরিয়ার সাথে আইডিয়াগুলোর মিল আছে কিনা দেখুন। যেমন:

    • আইডিয়া গুলো আপনার বিজনেসের মার্কেটিং লক্ষ্যের (goal) সাথে সম্পর্কিত কিনা।
    • আপনার টার্গেট অডিয়েন্সের সাথে রিলেট করছে কিনা।

    নোট: ব্রেইনস্টোর্মিং এর ক্ষেত্রে AI বা চ্যাটজিপিটির সাহায্য নেয়া যেতে পারে।

    ঘ) রি-পারপাস (Repurpose)

    ইতোমধ্যে আপনার ব্র‌্যান্ড মার্কেটিং এর জন্য যে কনটেন্ট (ব্লগ বা ভিডিও) তৈরী করেছে সেসব কনটেন্ট এর খন্ড খন্ড অংশ কে রিপারপাস করে ছোট পোস্ট তৈরী করে ফেলতে পারেন। খুব কম সময়েই একটি কনটেন্টকে ৫-৬ টি পোস্ট বানানো যায়। যেমন:

    • ইন্সটাগ্রাম পোস্টের জন্য একটি স্ক্রিপ্ট লিখুন।
    • এই স্ক্রিপ্ট এর মেইন পার্ট নিয়ে ছোট একটি ফেসবুক পোস্ট লিখুন।
    • রিল কনটেন্ট থেকে ইমেজ বা ইনফোগ্রাফিক বানিয়ে ফেলুন।
    • ভিডিওটিকে অন্য প্লাটফর্মে ব্যবহার করার জন্য রেকমেন্ডেড পোস্ট সাইজ অনুসারে তৈরী করে রাখুন। যেমন: ফেসবুক পেইজ, টিকটক, ইউটিউব শর্টস। গুগল করলেই সব প্লাটফর্মের রেকমেন্ডেড পোস্ট সাইজ পেয়ে যাবেন।

    ঙ) পোস্ট করার সময় নির্ধারণ

    কনটেন্ট তৈরী করার পর তা পোস্ট করার সঠিক সময় নির্বাচন করাটাও সমানভাবেই গুরুত্বপূর্ণ। তবে কোন সময়ে পোস্ট করলে কনটেন্ট গুলো বেস্ট রেজাল্ট আনবে তা নির্ভূলভাবে বলা যায় না। কারন “ব্র‌্যান্ড বিল্ডিং কনটেন্ট” পোস্ট করার সময় এবং “সেল পোস্ট” করার সময় কখনোই এক হবে না।

    তাই সঠিক সময় বের করার জন্য বিভিন্ন সময়ে পোস্ট করে পোস্টের রিচ, এঙ্গেজমেন্ট চেক করতে হবে। যে সময়ে মোট ইমপ্রেশন বেশী আসবে সেটাকেই পার্ফেক্ট সময় হিসেবে ধরে পোস্ট করে যেতে হবে।

    ৪। কনটেন্ট ক্যালেন্ডার

    কনটেন্ট ক্যালেন্ডার তৈরী করার ফলে পুরো মাসে কি কি কনটেন্ট পোস্ট করা হবে তা এক নজরেই দেখে নেয়া যায়। সাধারন কনটেন্ট ক্যালেন্ডার বানানোর জন্য গুগল শিটই যথেষ্ঠ। সেক্ষেত্রে আপনার চাহিদানুযায়ী রো-কলাম সাজিয়ে নিতে পারবেন। যেমন: তারিখ, কনটেন্ট টপিক, পোস্ট ক্যাপশন, ইমেজ ফাইল লিংক ইত্যাদি।

    আপনি যদি প্রতিদিন পোস্ট করতে চান তবে কনটেন্ট শিডিউল করে রাখার জন্য সোশ্যাল মিডিয়া মেনেজমেন্ট টুল ব্যবহার করতে পাারেন। যেমন: buffer, hootsuite ইত্যাদি।

    ৫। কনটেন্ট ট্র‌্যাকিং

    পরবর্তীতে কনটেন্ট প্ল্যান করার জন্য এই ধাপটি খুব প্রয়োজনীয়। শুধু কনটেন্ট পাবলিশ করে যাওয়াই মার্কেটিং টিমের একমাত্র দায়িত্ব না বরং কনটেন্ট গুলো কেমন আউটপুট নিয়ে আসছে তা ট্র‌্যাক করাও তাদের দায়িত্ব। সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এর রেজাল্ট “এনালিটিকস” অপশন থেকে খুব সহজেই মনিটর করা যায়।

    আর যে ধরণের কনটেন্ট কাস্টমার-রা বেশী পছন্দ করছে, বেশী এঙ্গেজমেন্ট আসছে সে ধরণের কনটেন্টগুলো কনটেন্ট ক্যালেন্ডারে রাখা যেতে পারে। এই ডাটার উপরে ভিত্তি করে কনটেন্ট স্ট্র‌্যাটিজিও কার্যকরী ভাবে সাজানো যায়। পারফর্মেন্স ট্র‌্যাক করার জন্য সাধারণ সোশ্যাল মিডিয়া মেট্রিকস গুলো হলো:

    • রিচ, ইম্প্রেশন, এঙ্গেজমেন্ট।
    • ক্লিক থ্রু রেইট (CTR)।
    • হ্যাশট্যাগ পারফর্মেন্স।

    শেষ কথা

    সোশ্যাল মিডিয়া দ্রুত পরিবর্তনশীল, প্লাটফর্মগুলো নিয়মিত তাদের টুলস, ফিচার আপডেট করতে থাকে। উপরে যে টিপস এবং ট্রিকস গুলো আলোচনা করা হয়েছে তা একদম বেসিক পর্যায়ের। তাই সোশ্যাল মিডিয়া আপডেট হবার সাথে সাথে আপনাকে কনটেন্ট স্ট্র‌্যাটিজি, প্ল্যানেও পরিবর্তন আনতে হবে। সেই সাথে প্রতিনিয়ত ট্র‌্যাকিং এবং পারফর্মেন্সও পরিমাপ করতে হবে।

  • SEO Tutorial Bangla [2025] – Beginner Guide A To Z

    SEO Tutorial Bangla [2025] – Beginner Guide A To Z

    Search Engine Optimization (SEO) Tutorial Bangla for Beginners 2024

    What is SEO?

    এসইও (SEO) এর অর্থ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (Search Engine Optimization)।
    এটি একটি মাধ্যম যার দাড়া সার্চ ইঞ্জিনের ফলাফল পৃষ্ঠায় কোনও ওয়েবসাইটের দৃশ্যমানতা বাড়াতে সাহায্য করে।

    Why we use SEO?

    এসইও ফল পৃষ্ঠায় ওয়েবসাইটকে আরও ভাল র‌্যাঙ্ক করতে সহায়তা করে।

    তাই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দারা ভাল র‌্যাঙ্কিং এর কারণে ওয়েবসাইটটি আরও ট্রাফিক পাওয়া যায়, উন্নত এক্সপোজার এবং উপার্জনের আরও সুযোগ তৈরি করতে পারা জায়।

    What are search engines?

    সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন সম্পূর্ণরূপে সার্চ ইঞ্জিনের উপর নির্ভর করে। তাহলে আমাদের জান্তে হবে কি কি সার্চ ইঞ্জিন আছে ।

    সার্চ ইঞ্জিন সফ্টওয়্যারের নকশা করা হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে তথ্য অনুসন্ধানের জন্য ।

    Google, Yahoo, Bing, Baidu, Ask, AOL Search, WOW, WebCrawler, MyWebSearch, Infospace, Info, Dogpile, DuckDuckGo, Blekko, and Contenko কয়েকটি সার্চ ইঞ্জিনের নাম।

    Google হল শীর্ষস্থানীয় সার্চ ইঞ্জিন এবং ৮০% – ৯০% লোক বিশ্বজুড়ে এটি ব্যবহার করে থাকে । বাকি ২০% – ১০% উল্লিখিত অন্যান্য সার্চ ইঞ্জিন ব্যবহার করে থাকে।

    How does search engine work?

    সার্চ ইঞ্জিনের দুটি প্রধান কার্য রয়েছেঃ
    ক্রলিং এবং ইনডেক্সিং এছাড়াও প্রাসঙ্গিক ফলাফল সরবরাহ করা।

    সার্চ ইঞ্জিনগুলি ওয়েবসাইটের সোর্স কোডটি পড়তে ক্রোলার বা স্পাইডার নামক প্রোগ্রামগুলি ব্যবহার করে থাকে এবং তাদের স্থানীয় সার্ভারে এই ডেটা সংরক্ষণ করে। এই কৌশলটিকে ওয়েবসাইটের ক্রলিং বলা হয়।

    একটি ওয়েবসাইট সাধারণত বছরে 3 থেকে 4 বার ক্রল করা হয়।

    এর পরে, ইনডেক্সার ক্রলারের স্থানীয় সার্ভার থেকে ডেটা নেয় এবং সেই ডেটা গুলিকে হোটেল, হাসপাতাল, স্কুল, রেস্তোঁরা ইত্যাদির বিভাগে ভাগ করে মূল ডাটাবেসে সংরক্ষণ করে থাকে ।

    রাঙ্ক অ্যালগরিদম এমন একটি প্রোগ্রাম যা ওয়েবসাইটের ডেটা অনুসারে ওয়েবসাইটকে স্থান দেয়, যখন কোন ব্যবহারকারী সার্চ ইঞ্জিনে কোনও ক্যোয়ারী টাইপ করে, সার্চ ইঞ্জিনটি তাদের ডাটাবেসের কীওয়ার্ডগুলির সাথে মিলিয়ে এবং র‌্যাঙ্ক অ্যালগরিদম দ্বারা নির্ধারিত র‌্যাঙ্ক অনুসারে কীওয়ার্ড যুক্ত ওয়েবসাইটটি উপস্থাপন করে।

    Type of SEO?

    সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তিনটি ভাগে বিভক্ত।

    1. হোয়াইট হ্যাট এসইও (White Hat SEO)
    2. ব্ল্যাক হ্যাট এসইও (Black Hat SEO)
    3. গ্রে হ্যাট এসইও (Grey Hat SEO)

    White Hat SEO?

    হোয়াইট হ্যাট এসইও (White Hat SEO) হল সার্চ ইঞ্জিনের গাইডলাইন (প্রধানত Google) অনুযায়ী ওয়েবসাইটটিকে অপ্টিমাইজ করা।

    White Hat SEO
    • এটি এথিকাল বা অরগানিক এসইও হিসাবে বিবেচিত হয়।
    • ব্যবহৃত কৌশলগুলি হল অন পেইজ অপ্টিমাইজেশন এবং অফ পেইজ অপ্টিমাইজেশন।
    • এই কৌশলটি সার্চ ইঞ্জিনগুলি গ্রহণ করে।
    • সার্চ ইঞ্জিনগুলি দ্বারা নিষিদ্ধ হওয়ার ঝুঁকি হোয়াইট হ্যাট ব্যবহারকারী ওয়েবসাইটগুলির পক্ষে খুব কম থাকে।
    • হোয়াইট হ্যাট এসইও ব্যবহার করা ওয়েবসাইটগুলির প্রভাব স্থির, ধীরে এবং দীর্ঘস্থায়ী আশা করতে পারা জায়।

    Black Hat SEO?

    ব্ল্যাক হ্যাট এসইও (Black Hat SEO) সার্চ ইঞ্জিনগুলির গাইডলাইনগুলোকে কাজে লাগায় এবং পেইজ এর র‌্যাঙ্কিং বাড়ানোর জন্য নেগেটিভ পদ্ধতিগুলি ব্যবহার করে।

    Black Hat SEO
    • এটি আনএথিকাল এসইও হিসাবে বিবেচিত হয়।
    • লিঙ্ক স্প্যাম, কীওয়ার্ড স্টাফিং, ক্লোকিং, হিডেন লিঙ্ক এবং টেক্সট কয়েকটি ব্ল্যাক হ্যাট এসইও এর কৌশল।
    • ব্ল্যাক হ্যাট এসইও এর অধীনে ব্যবহৃত কৌশলগুলি সার্চ ইঞ্জিনগুলির নির্দেশিকাগুলির পরিপন্থী এবং তাই এগুলো নিষিদ্ধ বা কালো তালিকাভুক্ত।
    • ব্ল্যাক হ্যাট এসইও ব্যবহার করে ওয়েবসাইটগুলি র‌্যাঙ্কিংয়ে দ্রুত বৃদ্ধি লাভ করে তবে এই পরিবর্তনটি অনাকাঙ্ক্ষিত ।

    Grey Hat SEO?

    গ্রে হ্যাট এসইও (Grey Hat SEO) হ’ল এসইও যা ঝুঁকি নেয় অর্থাত্ ব্ল্যাক হ্যাট এসইওর সীমানা নির্ধারণ করতে পারে এমন কৌশল ব্যবহার করে।

    Grey Hat SEO
    • গ্রে হ্যাট এসইও কৌশলগুলির মধ্যে কিছু ক্ষেত্রে বৈধ এবং আবার কিছু অবৈধ।
    • ডোরওয়ে পেইজএস, গেটওয়ে পেইজএস, ডুপলিকেট কন্টেন্ট এগুলো হ’ল গ্রে হ্যাট এসইও।

    Keyword Research

    কীওয়ার্ড অনুসন্ধান হল (Keyword Research), ব্যবহারকারীর দ্বারা সার্চ ইঞ্জিনে তথ্য সন্ধানের জন্য যে ধরনের শব্দ ব্যাবহার করে থাকে তা খুঁজে বের করা।

    এই কীওয়ার্ডগুলি একক শব্দ বা দীর্ঘ-শব্দ পদ হতে পারে। কীওয়ার্ড গবেষণা একটি গুরুত্বপূর্ণ অংশ এসইও এঁর জন্য, কারণ এটির দ্বারা দর্শনার্থীদের ব্যবহৃত কীওয়ার্ড গুলো কে খুঁজে বের করা হয় জেন সেই দর্শনার্থীগুলো ওয়েবসাইট এ প্রবেশ করাতে পারে ।

    SEO Tutorial Bangla - Keyword Research

    এই কীওয়ার্ড অনেক কিছুর উপর ভিত্তি করে পরিবর্তিত হতে পারেঃ

    • ওয়েবসাইট – পেইজ এঁর সংখ্যা, ওয়েবসাইট এঁর গুণগতমান এবং সামগ্রীর ধরণ ইত্যাদি।
    • ওয়েবসাইটের উদ্দেশ্য – ব্র্যান্ড প্রচার করা, তথ্য সরবরাহ, বিক্রয় ইত্যাদি।
    • টার্গেট অডিয়েন্স এর উপর।
    • ইন্ডাস্ট্রি এবং প্রতিযোগিতা।
      ইত্যাদি আরও অনেক কিছু ।

    On Page SEO

    অন পেইজ অপ্টিমাইজেশন (On Page SEO) হোয়াইট হ্যাট এসইওর একটি অংশ। এই অন পেইজ অপ্টিমাইজেশন ওয়েবসাইট এর ফলাফলকে সার্চ ইঞ্জিনে আসতে সাহায্য করে থাকে ।

    নিম্নলিখিত পয়েন্ট গুলো অন পেইজ অপ্টিমাইজেশনের জন্য ব্যাবহার করা হয়

    • Keyword Analysis
    • Competitor Analysis (Website)
    • Title Optimization
    • Meta Description Optimization
    • Heading (H1, H2, H3, H4, H5, H6)
    • Blod
    • Hyperlink
    • Alt Text
    • Permalink/ Slug/ URL Optimization
    • Image Optimization
    • Css & JavaScript Optimization
    • Speed Optimization
    • Internal Linking
    • External Linking
    • Sitemap
    • Robots.txt
    • Search Console Setup
    • Google Analytics

    Content Optimization

    কন্টেন্ট অপ্টিমাইজেশন (Content Optimization) বলতে সাইটের পৃষ্ঠাগুলিকে আরও তথ্যবহুল এবং আকর্ষণীয় করে তোলার জন্য ব্যবহৃত কৌশলগুলিকে বোঝায় – এবং তা সার্চ ইঞ্জিন এবং দর্শনার্থীদের জন্য করা হয় । এই বিষয়বস্তুটির মধ্যে রয়েছে – Title, Meta Description, Image, Alt text, Tag etc.

    • ওয়েবসাইটের কন্টেন্ট অবশ্যই জেনুইন হতে হবে, কোনও ওয়েবসাইট থেকে অনুলিপি করা যাবে না।
    • বিষয়বস্তু অবশ্যই সাইটের সাথে প্রাসঙ্গিক এবং মূলশব্দ সমৃদ্ধ হতে হবে।
    • ওয়েব পৃষ্ঠাগুলিতে উপস্থিত সামগ্রীগুলি একটি পেইজ এর সাথে অপরের সংযোগ স্থাপন করতে হবে যাতে ভিজিটর সাইটে আরও বেশি সময় ব্যয় করে।
    • শিরোনামটি অবশ্যই পেইজ সাথে প্রাসঙ্গিক হতে হবে এবং প্রতিটি পৃষ্ঠার জন্য একই হবে না।
    • সাইটে অবশ্যই কোনও ভাঙা লিঙ্ক থাকবে না।
    • চিত্রগুলি এবং অ্যাঙ্কর ট্যাগটি অবশ্যই যথাযথভাবে অপ্টিমাইজ করা থাকতে হবে।

    Off Page SEO

    অফ পেইজ অপ্টিমাইজেশন (Off Page SEO) হ’ল হোয়াইট হ্যাট এসইওর একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, এটি অন পেইজ এসইওর চেয়েও গুরুত্বপূর্ণ। কারণ লিঙ্ক বিল্ডিং অফ পেইজ এর প্রধান অংশ, যা যেকোনো সাইটকে র‌্যাঙ্ক করতে সাহায্য করে থাকে ।

    অফ পেইজ পেইজ এসইওর অধীনে ব্যবহৃত কৌশলগুলি হ’ল –

    • Back linking
    • Directory Submission
    • Blogging
    • Social Bookmarking
    • Forum Posting
    • Blog Commenting
    • Photo Sharing
    • Video Marketing
    • Local Listing
    • Article/PDF Submission
    • Question-answer site
    • Business Reviews
    • Press Release
    • CSS Submission

    Google Search Console or Webmaster Tool

    গুগল ওয়েবমাস্টার অথবা সার্চ কনসোল (Google Search Console or Webmaster Tool) এর কাজ হল ওয়েবসাইট কে গুগলে ইনডেক্স করার জন্য রিকোয়েস্ট করা।

    যার দরুন গুগল এর বট ওয়েবসাইট এ এসে ভাল মত ওয়েবসাইট টিকে পর্যালোচনা করবে এবং গুগল এর নিয়ম যদি ঠিক মত মেনে ওয়েবসাইট এর কাজ করা হয় তাহলে গুগল সেই ওয়েবসাইট টিকে তার ডাটাবেসে সংযুক্ত করবে।

    নির্ধারিত সময় ৪ ঘণ্টা থেকে ৪ দিন পর্যন্ত নিতে পারে, কখনো এই সময় বেরে ১/২ সপ্তাহেও পরিণত হতে পারে।

    Google Analytics

    গুগল অ্যানালিটিক্স (গুগলে Analytics) এর মাধ্যমে ওয়েবসাইট এ কি রকম ভিজিটর আসছে, কতোখন থাকছে, কি কি করছে শব কিছু পর্যবেক্ষণ করা যাবে।

    পরিশংখান এর উপর বিশ্লেষণ করে ওয়েবসাইটটিকে ব্যাবহার কারিদের জন্য আরও উপযোগী করে তোলা যাবে এই অ্যানালিটিক্স এর মাধ্যমে।

    Summery

    এসইও জানতে হলে বা ভালো মত এঁর উপর কাজ করতে চাইলে উপরের পয়েন্ট গুলোকে ভালো করে আয়ত্ত করতে হবে, এবং তা ক্রমাগত করে যেতে হবে, সব সময় চেষ্টা করতে হবে হাতে কলমে কাজ করার ।

    তাহলেই একজন ভালো মানের এসইও এক্সপার্ট হিসেবে নিজেকে তৈরি করা যাবে ।

  • WordPress Bangla Tutorial – Free Theme Customization for Beginners

    WordPress Bangla Tutorial – Free Theme Customization for Beginners

    WordPress Free Theme Customization Bangla Tutorial

    This tutorial will give you a Compact idea about the WordPress components to building your website smoothly.

    Try and make your presence on online.

  • Local SEO Bangla Tutorial For Beginners | লোকাল এসইও

    Local SEO Bangla Tutorial For Beginners | লোকাল এসইও

    In this post, I am sharing with you the Local SEO​ Bangla Tutorial​ for Beginners. You will know what are things important for ranking, and what you need to do.

    Also you will know how to optimize google my business page (GMB Page​)

    Local SEO Bangla Guide For Newbie

    Also sharing with you the Local SEO slide, You can download the slide if you want.

    https://www.slideshare.net/AsifAhmedRakib/local-seo-tutorial-for-beginners

    Thank you. Hope you like this video and slide.

    Check this below tutorial if you want to know about SEO (Search Engine Optimization)

    SEO Bangla Tutorial for Beginners

  • How To Create Facebook Business Page – Bangla Tutorial  [A TO Z]

    How To Create Facebook Business Page – Bangla Tutorial [A TO Z]

    In this video, I am going to show you a proper way to create an optimized Facebook page for your business. Facebook Page is taking a major role for your business online, so for better visibility and better exposure you need to be very clear full on your Facebook business page.

    Step by Step Facebook Marketing Bangla Tutorial

    Practical experience matter, so here I practically show you step by step guide to set up a Facebook business page.

  • WordPress Bangla Tutorial – Step By Step Guide For Beginners

    WordPress Bangla Tutorial – Step By Step Guide For Beginners

    How to Make a Complete Website with WordPress!! In this video, you can see step by step guide to creating a website for free.

    WordPress Tutorial for Beginners

    Starting from Domain, hosting, C-panel, WordPress Install, and Describe all important segments of WordPress element.

    ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল

    This video is for only beginners. After watching this video you be able to create you own website with free of cost.

    Here you can see summery of this video if you want to escape any segment.

    Summary:

    00:00:02​ Website Design With WordPress.Org
    00:00:10​ Domain Hosting
    00:01:20​ C-panel
    00:07:45​ WordPress Install
    00:18:13​ WordPress Login
    00:20:10​ Mendetory Step I – Setting → Reading
    00:23:06​ Mendetory Step II – Setting → Permalink
    00:26:40​ WordPress Dashboard
    00:28:44​ Posts
    00:29:30​ Media
    00:30:02​ Pages
    00:30:17​ Comment
    00:30:56​ Appearance
    00:33:43​ Plug-in
    00:34:16​ Users
    00:35:49​ Tools
    00:36:36​ Settings (General, Writing, Reading, Discussion, Media, Permalinks, Privacy)
    00:44:32​ Theme
    00:44:35​ Practically Website Design
    00:46:00​ Recommendation Theme for Beginners (Free best lite Themes for Blogging, Business Professional website)

  • Digital Marketing Bangla Tutorial For Beginner [A To Z] – ডিজিটাল মার্কেটিং

    Digital Marketing Bangla Tutorial For Beginner [A To Z] – ডিজিটাল মার্কেটিং

    This blog post will help you to get an idea about how to become a Digital Marketing Expert. And how you can grow your skill for the Beginner level.

    Also, describe what are things and segments you need to know to build your career into this Digital marketing Sector.

    Become A Digital Marketing Expert (Digital Marketing Tutorial)

    I am working as a Digital Marketing Expert for the Last 5 Years, Now Working as Senior Executive (Digital Marketing) at BD Group. And Previously worked at CodersTrust Bangladesh as Digital Marketing Mentor. Trained almost 400 Students.

    Check My LinkedIn profile for my Experiences : Asif Ahmed Rakib

    Check Below Video for Knowing the things how can you be a Digital Marketer.

    Here is the list and time for Quick Summary:

    • 00:02 – Overview of Digital Marketing/ How to Become a Digital Marketer
    • 04:40 – Digital Marketing Opportunity WorldWide/ Why Digital Marketing
    • 09:40 – Digital Marketing Opportunity for Bangladeshi People
    • 12:45 – Bangladesh Job Market
    • 15:11 – Top 10 Counties for Freelancing
    • 16:11 – Why Bangladeshi People are Interested in Freelancing
    • 18:47 – High Paying Job in Bangladesh
    • 24:59 – Career Opportunity in Digital Marketing Sector
    • 30:30 – Why Digital Marketing Course
    • 32:56 – Career Deman in Digital Marketing Jon Market
    • 36:57 – Become A Digital Marketer 37:05 Digital Marketing Channel
    • 37:12 – SMO, SMM, SEM, SEO, Email Marketing, YouTube & Affiliate Marketing
    • 01:01:35 – Marketing
    • 01:06:09 – What is Digital Marketing
    • 01:08:14 – Online Digital Marketing
    • 01:11:33 – Offline Digital Marketing
    • 01:13:00 – Different between Traditional Marketing & Digital Marketing
    • 01:14:25 – Benefits of Digital Marketing
    • 01:16:54 – Search Engine Optimization (SEO)
    • 01:20:17 – Google Ads
    • 01:22:21 – Social Media Optimization & Social Media Marketing
    • 01:23:58 – Facebook & Instagram Ads & Campaign Planning
    • 01:36:04 – Social Media Statistics (Facebook, Instagram, Twitter, LinkedIn, What’s app, YouTube)
    • 01:38:06 – Content Marketing & Inbound Marketing
    • 01:40:58 – E-mail Marketing
    • 01:41:39 – Affiliate Marketing

    Hope this post and video will help you to take action for your better career.

  • How to Become a Content Creator in Bangla

    How to Become a Content Creator in Bangla

    Content Creator কি?

    Content creator একজন পেশাজীবি যিনি সাধারণত যে কোন ক্রিয়াকলাপ করে থাকেন ডিজিটাল মিডিয়া প্লাটফর্মে উদ্দেশ্য করে ।

    Blog Post, ইমেইল, নিউজ লেটার, সোশাল মিডিয়া আপডেট, ইউটিউব, পোডকাস্ট, গ্রাফিক্স ইত্যাদি দিকে বোঝায়।

    Content Creator পেশাটি মূলত ব্যবসা, সৃজনশীলতা ও আর্থিক ভাবে লাভজনক— এই তিনের সমন্বয় বলা যায়।
          
    ডিজিটাল মার্কেটিং এর মূল দিকটি হচ্ছে কন্টেন্ট তৈরি করা। বর্তমানে আকর্ষণীয়, সৃজনশীল ও ভালো কন্টেন্টের চাহিদা বাড়ছে।

    ভালো Content Creator হওয়ার জন্য কি কি দরকার !

    উদ্যোক্তা (Entrepreneur) বনাম কনেন্ট নির্মাতা (Content Creator):

    একজন কন্টেন্ট নির্মাতা ও উদ্যোক্তার মধ্যে পার্থক্য আছে। আপনি হয়ত বলতে পারেন কন্টেন্ট নির্মাতা হচ্ছেন একজন সৃষ্টিশীল উদ্যোক্তা। কিন্তু এটি পুরোপুরি স্বতন্ত্র একটা পেশা।

    একজন উদ্যোক্তার কাছে তার পণ্য হলো Brand। তিনি টার্গেট কাস্টমার কে Value Provide করে আস্থা অর্জন করেন। ব্যবসাকে দাড় করান। একজন কন্টেন্ট নির্মাতা কন্টেন্ট নির্মানের মাধ্যমে কাস্টমারের সাথে নিজের যোগাযোগ তৈরি করেন।

    Engagement হচ্ছে তার মূল কাজ। তার পণ্য হচ্ছে মিডিয়া প্লাটফর্ম যেমন ব্লগ পোস্ট, ইউটিউব, পোডকাস্ট ইত্যাদি। একজন উদ্যাক্তাও কন্টেন্ট নির্মাতা হতে পারেন। মূলত এ দুটি এক অপরকে সহায়তা করছে।

    আবার একজন কন্টেন্ট নির্মাতা, একজন উদ্যাক্তাও কেননা তিনি নিজেই কাজ করে থাকেন। একদম শূন্য থেকে শুরু করে থাকেন। তার মূল কাজ হলো হলো তার কন্টেন্টের মাধ্যমে কাঙ্ক্ষিত অডিয়েন্স এর সাথে যোগাযোগ প্রতিষ্ঠা করা।    

    Entrepreneur

    কন্টেন্ট নির্মাতা কিভাবে হওয়া যাবে?

    অনেকে মনে করেন একজন কন্টেন্ট নির্মাতা হতে গেলে তাকে লেখালেখি ক্ষেত্রে উঁচুমানের দক্ষতা থাকতে হবে।

    জনপ্রিয় ব্লগারদের মধ্যে অনেকের প্রথমদিকে লেখালেখির ক্ষেত্রে তেমন কোন সহজাত আকর্ষণ ছিল না।ধারাবাহিকভাবে লেখার মাধ্যমে, তারা প্রতিদিন তাদের লেখার মান বৃদ্ধি করেছেন।   

    আপনার,একজন ভালোমানের Content Creator হওয়ার জন্য খুব বেশি প্রতিভাবান হওয়ার দরকার নেই। নিজের স্কিলকে ভালো করার জন্য কঠোর পরিশ্রম ও মানসিক দৃঢ়তাই যথেষ্ট।

    নিচের অভ্যাসগুলো,টিপস এবং উপকরণগুলো আপনাকে একজন উঁচুমানের Content Creator হতে সাহায্য করবে—

    ১. এমন ভাবে লিখুন যেন কারো সাথে কথা বলছেন

    আপনাকে একজন Content Creator হিসেবে প্রতিষ্ঠা পেতে হলে এমন ভাবে লিখতে হবে যাতে অডিয়েন্স আপনার কন্টেন্টের সাথে সহজে নিজেকে কানেক্ট করতে পারে।

    এজন্য প্রয়োজন যে বিষয়ে লিখছেন সে বিষয়ে জানাশোনা, আপনার বক্তব্যের স্বপক্ষে ডাটা উপস্থাপন এবং সুনির্দিষ্ট উদাহরণ দিয়ে বক্তব্যকে বোধগম্য করা।

    অনেকে ভুলবশত মনে করে থাকে ভালো লেখার জন্য ভাষার দিক থেকে উচুমানের হতে হবে।এটা একটা ভুল ধারণা।

    Content Creator - এমন ভাবে লিখুন যেন কারো সাথে কথা বলছেন

    মনে রাখবেন  আপনার পাঠক আপনার সাথে একজন মানুষ হিসেবে সংযোগ স্থাপন করে।আপনার লেখায় যদি তাদের সমস্যার সমাধান আলোচনা করা থাকে তাহলে তারা সহজেই লেখার সাথে কানেক্ট হবে।

    আর এটার জন্য সহজ অনাড়ম্বর মৌখিক ভাষার ব্যবহার অনেক বেশি কার্যকর। 

    উদাহারণ হিসেবে মার্কেটিং স্পেসে সবচেয়ে ভালো কপি রাইটার Neville Medhora কে উল্লেখ করা যায়। সে অনেক গুরুত্বপূর্ণ বিষয়কে খুব মজাদার ও আনন্দদায়ক ভাবে উপস্থাপন করে এবং নিজের আইডিয়ার সাথে পাঠকের যোগাযোগকে সহজ করার জন্য Stick figure ব্যবহার করে থাকে। 

    ২. নিজের ইন্ডাস্ট্রি সম্পর্কে সবকিছু জানুন

    শীর্ষস্থানীয় কন্টেন্ট নির্মাতারা নিজেদের ইন্ডাস্ট্রির উদীয়মান ট্রেন্ড গুলোর ব্যাপারে সবসময় সচেতন থাকে।

    ক্রমাগত নিজের ইন্ডাস্ট্রির সব দিক সম্পর্কে নিজেকে আফডেট রাখুন। আপনার Niche এর সব গুলো ক্যাটাগরি সম্পর্কে জানুন উদাহরণ হিসেবে বলা যায় আপনি যদি রিয়েল এস্টেট শিল্পের জন্য লিখেন তবে আপনাকে আজকের মর্গেজ হারের চেয়েও বেশি কিছু জানতে হবে।

    Content Creator - নিজের ইন্ডাস্ট্রি সম্পর্কে সবকিছু জানুন

    আপনাকে বিনিয়োগ, বিভিন্ন হোম লোন, মর্গেজ অনুমোদনের প্রক্রিয়া এবং আর ও অনেক কিছু বুঝতে হবে।

    আপনার জানার পরিধিকে প্রসারিত করুন যা আপনার জন্য আরো বেশি কন্টেন্ট তৈরির সুযোগ করে দিবে। 

    ৩.ধারাবাহিকতা বজায় রাখা

    সহজে কোন বিষয়ে দক্ষতা অর্জন সম্ভব নয়। কোন কাজে ধারাবাহিক ভাবে লেগে থাকা ঐ কাজে এক সময় দক্ষতা তৈরি করে। লেগে থাকা মানে এই নয় যে আপনাকে প্রতিদিন এক হাজার শব্দ লিখতে হবে।

    আপনার জন্য যেটা উপযোগী সে অনুযায়ী নিয়মিত লিখা।আর এই জন্য  নিজেকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা এবং সেটাকে কঠোরভাবে ধারণ করা।

    Content Creator - ধারাবাহিকতা বজায় রাখা

    কাজে নিয়মিত লেখার অভ্যাস তৈরি করতে হবে। আমাদের মাথায় অনেক কিছুই ভিড় করে। কিন্তু আমরা এগুলো লিখে রাখি না। ১০-১৫ মিনিট নিয়ে প্রতিদিন ছোট পরিসরে লিখে রাখুন।

    পরবর্তীতে তাকে আরো বড় আকারে লিখুন। দেখবেন একসময় আপনি লিখতে উৎসাহ পাচ্ছেন। অধিকাংশ সফল কন্টেন্ট নির্মাতা লেখার মধ্য থেকে উৎসাহ পান, যা তাদেরকে সফল করেছে।

    ৪. আপনার টার্গেট অডিয়েন্স সম্পর্কে জানুন

    একজন সৃজনশীল পেশাদার কন্টেন্ট নির্মাতা হিসেবে এটা আপনার জন্য হজম করা সত্যিই কঠিন—আপনি আপনার অডিয়েন্সের দয়ার মধ্যে রয়েছেন এবং তাদের চাহিদাগুলো আপনার সৃজনশীলতার ক্ষেত্রে বাধা হতে পারে।

    কিন্তু দিন শেষে তারাই আপনার বিল পে করবে। আপনি আপনার আগ্রহ ও সৃষ্টিশীল সুযোগগুলো খুজে পাবেন যখন আপনি আপনার অডিয়েন্স সম্পর্কে গভীর ভাবে জানবেন।

    Content Creator - আপনার টার্গেট অডিয়েন্স সম্পর্কে জানুন

    সমস্ত সফল কন্টেন্ট নির্মাতাদের একটা বিশেষ গুণ হলো তারা তাদের অডিয়েন্সের ভেতর-বাহির সবকিছু জানে। আপনার নিজস্ব পাঠককে পরীক্ষা করুন— তারা কি চাই যা এখনো আপনি তাদেরকে দেন নি? তাদের কি কি সমস্যা আছে যা আপনি তাদের জন্য সমাধান করতে পারেন?

    ৫.আপনার নিজের Voice প্রতিষ্ঠা করুন 

    আপনার ইন্ডাস্ট্রিতে আপনি একমাত্র কন্টেন্ট নির্মাতা নন। যার মানে হলো, ইন্ডাস্ট্রি যা চাই— পরামর্শ, পর্যবেক্ষণ এবং চিন্তার নেতৃত্ব — আপনি কেবলমাত্র সেই ব্যক্তি নন।

    আপনার ক্ষেত্রের অন্যান্য কন্টেন্ট নির্মাতাদের থেকে আলাদা হওয়ার জন্য আপনি অনেক কিছুই করতে পারেন— একটি নতুন কন্টেন্ট মিডিয়ামে রুপান্তরিত করা, বিভিন্ন চ্যানেলে আপনার কন্টেন্ট প্রচার করা এবং সময়ের সাথে সাথে অভিজ্ঞতা ও বিশ্বাস অর্জন করা।

    এত কিছু করার পরও মনে রাখতে হবে আপনি যাদের সাথে প্রতিযোগিতা করছেন মনোযোগ পাওয়ার জন্য, তারাও একিই কাজ করছে।

    Content Creator - আপনার নিজের Voice প্রতিষ্ঠা করুন

    আপনি আপনার কন্টেন্টে আনতে পারেন,যা অন্যরা পারে না, এটাই আপনার স্বতন্ত্র ভয়েস।

    একজন পাঠক তথ্যের জন্য আপনার কন্টেন্টে ক্লিক করেন কিন্তু তারা ফিরে আসেন আপনার ব্যক্তিত্ত্বের জন্য । আপনার ব্যক্তিগত গল্প যা কন্টেন্টকে অন্য কন্টেন্ট থেকে আলাদা করে তার জন্য পাঠক ফিরে আসে।

    Audience-First দৃষ্টিভঙ্গি:

    মোটের ওপর এটা তাদের জন্য লেখা, তাই না?

    আপনি এটা নিশ্চিত করুন,আপনার কন্টেন্টটি আপনি কতটা অসাধারণ তা প্রকাশ করবে না বরং তারা যে সমস্যার মুখোমুখি হচ্ছে তার সমাধান গুলো তুলে ধরুন।

    আপনার কন্টেন্টের মাধ্যমে আপনার অডিয়েন্সকে  শিক্ষিত করুন যাতে তারা পড়ার সাথে সাথে তা বাস্তবায়ন করতে পারে।

    আশা করি পাচটি টিপস আপনার Content Creator ক্যারিয়ারে সহায়তা করবে।আপনার মতামত কমেন্টে জানান।

    Author: Morshed Alam

    Want to learn Digital Marketing? Check this post Digital Marketing Bangla Tutorial

  • List of Free Digital Marketing & SEO Courses and Tools Those Worth $5000

    List of Free Digital Marketing & SEO Courses and Tools Those Worth $5000

    During the Coronavirus Lockdown, You Can learn these Tools and Free Courses.

    Moz

    MOZ এক ডজনেরও বেশি কোর্স দিচ্ছেন যা আপনার SEO এর দক্ষতা উন্নত করতে সহায়তা করবে। আপনি Local SEO, Technical SEO, Keyword ড়েসেয়ারছ, Backlink এর বেসিক এবং আরও অনেক কিছুর বিষয়ে তাদের প্রিমিয়াম কোর্সগুলি থেকে পেতে পারেন।

    Free Digital Marketing & SEO Courses - Moz

    এই কোর্সগুলো গ্রহণের জন্য, আপনাকে যা করতে হবে তা হল নীচের লিঙ্কটিতে ক্লিক করুন। MOZ এ একটি অ্যাকাউন্ট তৈরি করুন এবং আপনার পছন্দের যে কোনও কোর্সটি কিনুন। চেকআউট শেষে, আপনাকে অবশ্যই এই কুপন কোড “wegotthis” যুক্ত করতে হবে তাহলে আপনি সম্পূর্ণ কোর্সটি বিনা খরচে করতে পারবেন ।

    মোজ কোর্সের জন্য নিবন্ধন করতে এখানে ক্লিক করুন

    SpyFu

    SpyFu একটি জনপ্রিয় কীওয়ার্ড গবেষণার টুল যা সারা বিশ্বের হাজার হাজার ডিজিটাল বিপণনকারী ব্যবহার করে থাকেন ।

    Free Digital Marketing & SEO Courses - SpyFu

    তাদের সর্বশেষ ব্লগ পোস্টে, তারা ঘোষণা করেছে যে কেও স্পাইফু টুলটি বিনামূল্যে ব্যাবহার করতে পারবে । আপনাকে যা যা করতে হবে তা হ’ল তাদের সহায়তা দলের সাথে যোগাযোগ করে support@spyfu.com অনুরোধ করতে হবে বিনামূল্যে ব্যাবহারের জন্য।

    আরও বিস্তারিত জানার জন্য এই ভিডিওটি দেখুন

    SpyFu ওয়েবসিতেটিতে যেতে এই লিঙ্কটিতে ক্লিক করুন

    Skillshare

    Skillshare এ আপনি ডিজাইন, বিক্রয়, বিপণন, ফটোগ্রাফি এবং আরও অনেক কিছুর বিষয়ে শিখতে পারেন।

    Skillshare এ আপনি যে কোন কিছু শিখতে পারেন। এছাড়াও, আপনি দক্ষতার সাথে শিক্ষক হিসাবে যোগদানের মাধ্যমে আপনার দক্ষতাগুলি ভাগ করে নিতে পারেন। দক্ষতা ভাগ করে নেওয়ার জন্য প্রচুর বিকল্প রাস্তা রয়েছে।

    Free Digital Marketing & SEO Courses - Moz - Skillshare

    Skillshare 2 মাসের জন্য টাদের পেইড কোর্স বিনা খরচে ব্যাবহারের জন্য অফার দিচ্ছে। যোগদানের আগ্রহী।

    নিবন্ধন করতে এই লিঙ্কটি ক্লিক করুন

    Shopify

    Shopify একটি জনপ্রিয় ইকমার্স প্ল্যাটফর্ম যা কয়েক মিলিয়ন উদ্যোক্তারা তাদের পণ্যগুলি অনলাইনে বিক্রয় করতে ব্যবহৃত করে থাকেন।

    Free Digital Marketing & SEO Courses - Moz - Shopify

    Shopify অন্যান্য সফটওয়্যার সহ তার সফ্টওয়্যারটির 90 দিনের বর্ধিত ফ্রি ট্রায়াল এ বর্ধিত করেছে ।

    90 দিনের বর্ধিত ফ্রি ট্রায়াল পেতে ক্লিক করুন

    Harmonbrothersuniversity

    ভিডিও স্ক্রিপটোৱেইটিং শিখতে চান?

    Free Digital Marketing & SEO Courses - Moz - Harmonbrothersuniversity

    যদি হ্যাঁ, তবে এটি আপনার পক্ষে সঠিক কোর্স। পরবর্তী 14 দিনের মধ্যে ভিডিও স্ক্রিপ্ট রচনার কলা আয়ত্ত করতে ধাপে ধাপে পাঠ পেতে এখনই এই কোর্সে যোগদান করুন।

    নিবন্ধন করতে এখানে ক্লিক করুন

    Popular Courses list You can join for free: