Category: SEO

  • SEO Tutorial Bangla [2025] – Beginner Guide A To Z

    SEO Tutorial Bangla [2025] – Beginner Guide A To Z

    Search Engine Optimization (SEO) Tutorial Bangla for Beginners 2024

    What is SEO?

    এসইও (SEO) এর অর্থ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (Search Engine Optimization)।
    এটি একটি মাধ্যম যার দাড়া সার্চ ইঞ্জিনের ফলাফল পৃষ্ঠায় কোনও ওয়েবসাইটের দৃশ্যমানতা বাড়াতে সাহায্য করে।

    Why we use SEO?

    এসইও ফল পৃষ্ঠায় ওয়েবসাইটকে আরও ভাল র‌্যাঙ্ক করতে সহায়তা করে।

    তাই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দারা ভাল র‌্যাঙ্কিং এর কারণে ওয়েবসাইটটি আরও ট্রাফিক পাওয়া যায়, উন্নত এক্সপোজার এবং উপার্জনের আরও সুযোগ তৈরি করতে পারা জায়।

    What are search engines?

    সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন সম্পূর্ণরূপে সার্চ ইঞ্জিনের উপর নির্ভর করে। তাহলে আমাদের জান্তে হবে কি কি সার্চ ইঞ্জিন আছে ।

    সার্চ ইঞ্জিন সফ্টওয়্যারের নকশা করা হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে তথ্য অনুসন্ধানের জন্য ।

    Google, Yahoo, Bing, Baidu, Ask, AOL Search, WOW, WebCrawler, MyWebSearch, Infospace, Info, Dogpile, DuckDuckGo, Blekko, and Contenko কয়েকটি সার্চ ইঞ্জিনের নাম।

    Google হল শীর্ষস্থানীয় সার্চ ইঞ্জিন এবং ৮০% – ৯০% লোক বিশ্বজুড়ে এটি ব্যবহার করে থাকে । বাকি ২০% – ১০% উল্লিখিত অন্যান্য সার্চ ইঞ্জিন ব্যবহার করে থাকে।

    How does search engine work?

    সার্চ ইঞ্জিনের দুটি প্রধান কার্য রয়েছেঃ
    ক্রলিং এবং ইনডেক্সিং এছাড়াও প্রাসঙ্গিক ফলাফল সরবরাহ করা।

    সার্চ ইঞ্জিনগুলি ওয়েবসাইটের সোর্স কোডটি পড়তে ক্রোলার বা স্পাইডার নামক প্রোগ্রামগুলি ব্যবহার করে থাকে এবং তাদের স্থানীয় সার্ভারে এই ডেটা সংরক্ষণ করে। এই কৌশলটিকে ওয়েবসাইটের ক্রলিং বলা হয়।

    একটি ওয়েবসাইট সাধারণত বছরে 3 থেকে 4 বার ক্রল করা হয়।

    এর পরে, ইনডেক্সার ক্রলারের স্থানীয় সার্ভার থেকে ডেটা নেয় এবং সেই ডেটা গুলিকে হোটেল, হাসপাতাল, স্কুল, রেস্তোঁরা ইত্যাদির বিভাগে ভাগ করে মূল ডাটাবেসে সংরক্ষণ করে থাকে ।

    রাঙ্ক অ্যালগরিদম এমন একটি প্রোগ্রাম যা ওয়েবসাইটের ডেটা অনুসারে ওয়েবসাইটকে স্থান দেয়, যখন কোন ব্যবহারকারী সার্চ ইঞ্জিনে কোনও ক্যোয়ারী টাইপ করে, সার্চ ইঞ্জিনটি তাদের ডাটাবেসের কীওয়ার্ডগুলির সাথে মিলিয়ে এবং র‌্যাঙ্ক অ্যালগরিদম দ্বারা নির্ধারিত র‌্যাঙ্ক অনুসারে কীওয়ার্ড যুক্ত ওয়েবসাইটটি উপস্থাপন করে।

    Type of SEO?

    সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তিনটি ভাগে বিভক্ত।

    1. হোয়াইট হ্যাট এসইও (White Hat SEO)
    2. ব্ল্যাক হ্যাট এসইও (Black Hat SEO)
    3. গ্রে হ্যাট এসইও (Grey Hat SEO)

    White Hat SEO?

    হোয়াইট হ্যাট এসইও (White Hat SEO) হল সার্চ ইঞ্জিনের গাইডলাইন (প্রধানত Google) অনুযায়ী ওয়েবসাইটটিকে অপ্টিমাইজ করা।

    White Hat SEO
    • এটি এথিকাল বা অরগানিক এসইও হিসাবে বিবেচিত হয়।
    • ব্যবহৃত কৌশলগুলি হল অন পেইজ অপ্টিমাইজেশন এবং অফ পেইজ অপ্টিমাইজেশন।
    • এই কৌশলটি সার্চ ইঞ্জিনগুলি গ্রহণ করে।
    • সার্চ ইঞ্জিনগুলি দ্বারা নিষিদ্ধ হওয়ার ঝুঁকি হোয়াইট হ্যাট ব্যবহারকারী ওয়েবসাইটগুলির পক্ষে খুব কম থাকে।
    • হোয়াইট হ্যাট এসইও ব্যবহার করা ওয়েবসাইটগুলির প্রভাব স্থির, ধীরে এবং দীর্ঘস্থায়ী আশা করতে পারা জায়।

    Black Hat SEO?

    ব্ল্যাক হ্যাট এসইও (Black Hat SEO) সার্চ ইঞ্জিনগুলির গাইডলাইনগুলোকে কাজে লাগায় এবং পেইজ এর র‌্যাঙ্কিং বাড়ানোর জন্য নেগেটিভ পদ্ধতিগুলি ব্যবহার করে।

    Black Hat SEO
    • এটি আনএথিকাল এসইও হিসাবে বিবেচিত হয়।
    • লিঙ্ক স্প্যাম, কীওয়ার্ড স্টাফিং, ক্লোকিং, হিডেন লিঙ্ক এবং টেক্সট কয়েকটি ব্ল্যাক হ্যাট এসইও এর কৌশল।
    • ব্ল্যাক হ্যাট এসইও এর অধীনে ব্যবহৃত কৌশলগুলি সার্চ ইঞ্জিনগুলির নির্দেশিকাগুলির পরিপন্থী এবং তাই এগুলো নিষিদ্ধ বা কালো তালিকাভুক্ত।
    • ব্ল্যাক হ্যাট এসইও ব্যবহার করে ওয়েবসাইটগুলি র‌্যাঙ্কিংয়ে দ্রুত বৃদ্ধি লাভ করে তবে এই পরিবর্তনটি অনাকাঙ্ক্ষিত ।

    Grey Hat SEO?

    গ্রে হ্যাট এসইও (Grey Hat SEO) হ’ল এসইও যা ঝুঁকি নেয় অর্থাত্ ব্ল্যাক হ্যাট এসইওর সীমানা নির্ধারণ করতে পারে এমন কৌশল ব্যবহার করে।

    Grey Hat SEO
    • গ্রে হ্যাট এসইও কৌশলগুলির মধ্যে কিছু ক্ষেত্রে বৈধ এবং আবার কিছু অবৈধ।
    • ডোরওয়ে পেইজএস, গেটওয়ে পেইজএস, ডুপলিকেট কন্টেন্ট এগুলো হ’ল গ্রে হ্যাট এসইও।

    Keyword Research

    কীওয়ার্ড অনুসন্ধান হল (Keyword Research), ব্যবহারকারীর দ্বারা সার্চ ইঞ্জিনে তথ্য সন্ধানের জন্য যে ধরনের শব্দ ব্যাবহার করে থাকে তা খুঁজে বের করা।

    এই কীওয়ার্ডগুলি একক শব্দ বা দীর্ঘ-শব্দ পদ হতে পারে। কীওয়ার্ড গবেষণা একটি গুরুত্বপূর্ণ অংশ এসইও এঁর জন্য, কারণ এটির দ্বারা দর্শনার্থীদের ব্যবহৃত কীওয়ার্ড গুলো কে খুঁজে বের করা হয় জেন সেই দর্শনার্থীগুলো ওয়েবসাইট এ প্রবেশ করাতে পারে ।

    SEO Tutorial Bangla - Keyword Research

    এই কীওয়ার্ড অনেক কিছুর উপর ভিত্তি করে পরিবর্তিত হতে পারেঃ

    • ওয়েবসাইট – পেইজ এঁর সংখ্যা, ওয়েবসাইট এঁর গুণগতমান এবং সামগ্রীর ধরণ ইত্যাদি।
    • ওয়েবসাইটের উদ্দেশ্য – ব্র্যান্ড প্রচার করা, তথ্য সরবরাহ, বিক্রয় ইত্যাদি।
    • টার্গেট অডিয়েন্স এর উপর।
    • ইন্ডাস্ট্রি এবং প্রতিযোগিতা।
      ইত্যাদি আরও অনেক কিছু ।

    On Page SEO

    অন পেইজ অপ্টিমাইজেশন (On Page SEO) হোয়াইট হ্যাট এসইওর একটি অংশ। এই অন পেইজ অপ্টিমাইজেশন ওয়েবসাইট এর ফলাফলকে সার্চ ইঞ্জিনে আসতে সাহায্য করে থাকে ।

    নিম্নলিখিত পয়েন্ট গুলো অন পেইজ অপ্টিমাইজেশনের জন্য ব্যাবহার করা হয়

    • Keyword Analysis
    • Competitor Analysis (Website)
    • Title Optimization
    • Meta Description Optimization
    • Heading (H1, H2, H3, H4, H5, H6)
    • Blod
    • Hyperlink
    • Alt Text
    • Permalink/ Slug/ URL Optimization
    • Image Optimization
    • Css & JavaScript Optimization
    • Speed Optimization
    • Internal Linking
    • External Linking
    • Sitemap
    • Robots.txt
    • Search Console Setup
    • Google Analytics

    Content Optimization

    কন্টেন্ট অপ্টিমাইজেশন (Content Optimization) বলতে সাইটের পৃষ্ঠাগুলিকে আরও তথ্যবহুল এবং আকর্ষণীয় করে তোলার জন্য ব্যবহৃত কৌশলগুলিকে বোঝায় – এবং তা সার্চ ইঞ্জিন এবং দর্শনার্থীদের জন্য করা হয় । এই বিষয়বস্তুটির মধ্যে রয়েছে – Title, Meta Description, Image, Alt text, Tag etc.

    • ওয়েবসাইটের কন্টেন্ট অবশ্যই জেনুইন হতে হবে, কোনও ওয়েবসাইট থেকে অনুলিপি করা যাবে না।
    • বিষয়বস্তু অবশ্যই সাইটের সাথে প্রাসঙ্গিক এবং মূলশব্দ সমৃদ্ধ হতে হবে।
    • ওয়েব পৃষ্ঠাগুলিতে উপস্থিত সামগ্রীগুলি একটি পেইজ এর সাথে অপরের সংযোগ স্থাপন করতে হবে যাতে ভিজিটর সাইটে আরও বেশি সময় ব্যয় করে।
    • শিরোনামটি অবশ্যই পেইজ সাথে প্রাসঙ্গিক হতে হবে এবং প্রতিটি পৃষ্ঠার জন্য একই হবে না।
    • সাইটে অবশ্যই কোনও ভাঙা লিঙ্ক থাকবে না।
    • চিত্রগুলি এবং অ্যাঙ্কর ট্যাগটি অবশ্যই যথাযথভাবে অপ্টিমাইজ করা থাকতে হবে।

    Off Page SEO

    অফ পেইজ অপ্টিমাইজেশন (Off Page SEO) হ’ল হোয়াইট হ্যাট এসইওর একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, এটি অন পেইজ এসইওর চেয়েও গুরুত্বপূর্ণ। কারণ লিঙ্ক বিল্ডিং অফ পেইজ এর প্রধান অংশ, যা যেকোনো সাইটকে র‌্যাঙ্ক করতে সাহায্য করে থাকে ।

    অফ পেইজ পেইজ এসইওর অধীনে ব্যবহৃত কৌশলগুলি হ’ল –

    • Back linking
    • Directory Submission
    • Blogging
    • Social Bookmarking
    • Forum Posting
    • Blog Commenting
    • Photo Sharing
    • Video Marketing
    • Local Listing
    • Article/PDF Submission
    • Question-answer site
    • Business Reviews
    • Press Release
    • CSS Submission

    Google Search Console or Webmaster Tool

    গুগল ওয়েবমাস্টার অথবা সার্চ কনসোল (Google Search Console or Webmaster Tool) এর কাজ হল ওয়েবসাইট কে গুগলে ইনডেক্স করার জন্য রিকোয়েস্ট করা।

    যার দরুন গুগল এর বট ওয়েবসাইট এ এসে ভাল মত ওয়েবসাইট টিকে পর্যালোচনা করবে এবং গুগল এর নিয়ম যদি ঠিক মত মেনে ওয়েবসাইট এর কাজ করা হয় তাহলে গুগল সেই ওয়েবসাইট টিকে তার ডাটাবেসে সংযুক্ত করবে।

    নির্ধারিত সময় ৪ ঘণ্টা থেকে ৪ দিন পর্যন্ত নিতে পারে, কখনো এই সময় বেরে ১/২ সপ্তাহেও পরিণত হতে পারে।

    Google Analytics

    গুগল অ্যানালিটিক্স (গুগলে Analytics) এর মাধ্যমে ওয়েবসাইট এ কি রকম ভিজিটর আসছে, কতোখন থাকছে, কি কি করছে শব কিছু পর্যবেক্ষণ করা যাবে।

    পরিশংখান এর উপর বিশ্লেষণ করে ওয়েবসাইটটিকে ব্যাবহার কারিদের জন্য আরও উপযোগী করে তোলা যাবে এই অ্যানালিটিক্স এর মাধ্যমে।

    Summery

    এসইও জানতে হলে বা ভালো মত এঁর উপর কাজ করতে চাইলে উপরের পয়েন্ট গুলোকে ভালো করে আয়ত্ত করতে হবে, এবং তা ক্রমাগত করে যেতে হবে, সব সময় চেষ্টা করতে হবে হাতে কলমে কাজ করার ।

    তাহলেই একজন ভালো মানের এসইও এক্সপার্ট হিসেবে নিজেকে তৈরি করা যাবে ।

  • Local SEO Bangla Tutorial For Beginners | লোকাল এসইও

    Local SEO Bangla Tutorial For Beginners | লোকাল এসইও

    In this post, I am sharing with you the Local SEO​ Bangla Tutorial​ for Beginners. You will know what are things important for ranking, and what you need to do.

    Also you will know how to optimize google my business page (GMB Page​)

    Local SEO Bangla Guide For Newbie

    Also sharing with you the Local SEO slide, You can download the slide if you want.

    https://www.slideshare.net/AsifAhmedRakib/local-seo-tutorial-for-beginners

    Thank you. Hope you like this video and slide.

    Check this below tutorial if you want to know about SEO (Search Engine Optimization)

    SEO Bangla Tutorial for Beginners

  • How to Become a Content Creator in Bangla

    How to Become a Content Creator in Bangla

    Content Creator কি?

    Content creator একজন পেশাজীবি যিনি সাধারণত যে কোন ক্রিয়াকলাপ করে থাকেন ডিজিটাল মিডিয়া প্লাটফর্মে উদ্দেশ্য করে ।

    Blog Post, ইমেইল, নিউজ লেটার, সোশাল মিডিয়া আপডেট, ইউটিউব, পোডকাস্ট, গ্রাফিক্স ইত্যাদি দিকে বোঝায়।

    Content Creator পেশাটি মূলত ব্যবসা, সৃজনশীলতা ও আর্থিক ভাবে লাভজনক— এই তিনের সমন্বয় বলা যায়।
          
    ডিজিটাল মার্কেটিং এর মূল দিকটি হচ্ছে কন্টেন্ট তৈরি করা। বর্তমানে আকর্ষণীয়, সৃজনশীল ও ভালো কন্টেন্টের চাহিদা বাড়ছে।

    ভালো Content Creator হওয়ার জন্য কি কি দরকার !

    উদ্যোক্তা (Entrepreneur) বনাম কনেন্ট নির্মাতা (Content Creator):

    একজন কন্টেন্ট নির্মাতা ও উদ্যোক্তার মধ্যে পার্থক্য আছে। আপনি হয়ত বলতে পারেন কন্টেন্ট নির্মাতা হচ্ছেন একজন সৃষ্টিশীল উদ্যোক্তা। কিন্তু এটি পুরোপুরি স্বতন্ত্র একটা পেশা।

    একজন উদ্যোক্তার কাছে তার পণ্য হলো Brand। তিনি টার্গেট কাস্টমার কে Value Provide করে আস্থা অর্জন করেন। ব্যবসাকে দাড় করান। একজন কন্টেন্ট নির্মাতা কন্টেন্ট নির্মানের মাধ্যমে কাস্টমারের সাথে নিজের যোগাযোগ তৈরি করেন।

    Engagement হচ্ছে তার মূল কাজ। তার পণ্য হচ্ছে মিডিয়া প্লাটফর্ম যেমন ব্লগ পোস্ট, ইউটিউব, পোডকাস্ট ইত্যাদি। একজন উদ্যাক্তাও কন্টেন্ট নির্মাতা হতে পারেন। মূলত এ দুটি এক অপরকে সহায়তা করছে।

    আবার একজন কন্টেন্ট নির্মাতা, একজন উদ্যাক্তাও কেননা তিনি নিজেই কাজ করে থাকেন। একদম শূন্য থেকে শুরু করে থাকেন। তার মূল কাজ হলো হলো তার কন্টেন্টের মাধ্যমে কাঙ্ক্ষিত অডিয়েন্স এর সাথে যোগাযোগ প্রতিষ্ঠা করা।    

    Entrepreneur

    কন্টেন্ট নির্মাতা কিভাবে হওয়া যাবে?

    অনেকে মনে করেন একজন কন্টেন্ট নির্মাতা হতে গেলে তাকে লেখালেখি ক্ষেত্রে উঁচুমানের দক্ষতা থাকতে হবে।

    জনপ্রিয় ব্লগারদের মধ্যে অনেকের প্রথমদিকে লেখালেখির ক্ষেত্রে তেমন কোন সহজাত আকর্ষণ ছিল না।ধারাবাহিকভাবে লেখার মাধ্যমে, তারা প্রতিদিন তাদের লেখার মান বৃদ্ধি করেছেন।   

    আপনার,একজন ভালোমানের Content Creator হওয়ার জন্য খুব বেশি প্রতিভাবান হওয়ার দরকার নেই। নিজের স্কিলকে ভালো করার জন্য কঠোর পরিশ্রম ও মানসিক দৃঢ়তাই যথেষ্ট।

    নিচের অভ্যাসগুলো,টিপস এবং উপকরণগুলো আপনাকে একজন উঁচুমানের Content Creator হতে সাহায্য করবে—

    ১. এমন ভাবে লিখুন যেন কারো সাথে কথা বলছেন

    আপনাকে একজন Content Creator হিসেবে প্রতিষ্ঠা পেতে হলে এমন ভাবে লিখতে হবে যাতে অডিয়েন্স আপনার কন্টেন্টের সাথে সহজে নিজেকে কানেক্ট করতে পারে।

    এজন্য প্রয়োজন যে বিষয়ে লিখছেন সে বিষয়ে জানাশোনা, আপনার বক্তব্যের স্বপক্ষে ডাটা উপস্থাপন এবং সুনির্দিষ্ট উদাহরণ দিয়ে বক্তব্যকে বোধগম্য করা।

    অনেকে ভুলবশত মনে করে থাকে ভালো লেখার জন্য ভাষার দিক থেকে উচুমানের হতে হবে।এটা একটা ভুল ধারণা।

    Content Creator - এমন ভাবে লিখুন যেন কারো সাথে কথা বলছেন

    মনে রাখবেন  আপনার পাঠক আপনার সাথে একজন মানুষ হিসেবে সংযোগ স্থাপন করে।আপনার লেখায় যদি তাদের সমস্যার সমাধান আলোচনা করা থাকে তাহলে তারা সহজেই লেখার সাথে কানেক্ট হবে।

    আর এটার জন্য সহজ অনাড়ম্বর মৌখিক ভাষার ব্যবহার অনেক বেশি কার্যকর। 

    উদাহারণ হিসেবে মার্কেটিং স্পেসে সবচেয়ে ভালো কপি রাইটার Neville Medhora কে উল্লেখ করা যায়। সে অনেক গুরুত্বপূর্ণ বিষয়কে খুব মজাদার ও আনন্দদায়ক ভাবে উপস্থাপন করে এবং নিজের আইডিয়ার সাথে পাঠকের যোগাযোগকে সহজ করার জন্য Stick figure ব্যবহার করে থাকে। 

    ২. নিজের ইন্ডাস্ট্রি সম্পর্কে সবকিছু জানুন

    শীর্ষস্থানীয় কন্টেন্ট নির্মাতারা নিজেদের ইন্ডাস্ট্রির উদীয়মান ট্রেন্ড গুলোর ব্যাপারে সবসময় সচেতন থাকে।

    ক্রমাগত নিজের ইন্ডাস্ট্রির সব দিক সম্পর্কে নিজেকে আফডেট রাখুন। আপনার Niche এর সব গুলো ক্যাটাগরি সম্পর্কে জানুন উদাহরণ হিসেবে বলা যায় আপনি যদি রিয়েল এস্টেট শিল্পের জন্য লিখেন তবে আপনাকে আজকের মর্গেজ হারের চেয়েও বেশি কিছু জানতে হবে।

    Content Creator - নিজের ইন্ডাস্ট্রি সম্পর্কে সবকিছু জানুন

    আপনাকে বিনিয়োগ, বিভিন্ন হোম লোন, মর্গেজ অনুমোদনের প্রক্রিয়া এবং আর ও অনেক কিছু বুঝতে হবে।

    আপনার জানার পরিধিকে প্রসারিত করুন যা আপনার জন্য আরো বেশি কন্টেন্ট তৈরির সুযোগ করে দিবে। 

    ৩.ধারাবাহিকতা বজায় রাখা

    সহজে কোন বিষয়ে দক্ষতা অর্জন সম্ভব নয়। কোন কাজে ধারাবাহিক ভাবে লেগে থাকা ঐ কাজে এক সময় দক্ষতা তৈরি করে। লেগে থাকা মানে এই নয় যে আপনাকে প্রতিদিন এক হাজার শব্দ লিখতে হবে।

    আপনার জন্য যেটা উপযোগী সে অনুযায়ী নিয়মিত লিখা।আর এই জন্য  নিজেকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা এবং সেটাকে কঠোরভাবে ধারণ করা।

    Content Creator - ধারাবাহিকতা বজায় রাখা

    কাজে নিয়মিত লেখার অভ্যাস তৈরি করতে হবে। আমাদের মাথায় অনেক কিছুই ভিড় করে। কিন্তু আমরা এগুলো লিখে রাখি না। ১০-১৫ মিনিট নিয়ে প্রতিদিন ছোট পরিসরে লিখে রাখুন।

    পরবর্তীতে তাকে আরো বড় আকারে লিখুন। দেখবেন একসময় আপনি লিখতে উৎসাহ পাচ্ছেন। অধিকাংশ সফল কন্টেন্ট নির্মাতা লেখার মধ্য থেকে উৎসাহ পান, যা তাদেরকে সফল করেছে।

    ৪. আপনার টার্গেট অডিয়েন্স সম্পর্কে জানুন

    একজন সৃজনশীল পেশাদার কন্টেন্ট নির্মাতা হিসেবে এটা আপনার জন্য হজম করা সত্যিই কঠিন—আপনি আপনার অডিয়েন্সের দয়ার মধ্যে রয়েছেন এবং তাদের চাহিদাগুলো আপনার সৃজনশীলতার ক্ষেত্রে বাধা হতে পারে।

    কিন্তু দিন শেষে তারাই আপনার বিল পে করবে। আপনি আপনার আগ্রহ ও সৃষ্টিশীল সুযোগগুলো খুজে পাবেন যখন আপনি আপনার অডিয়েন্স সম্পর্কে গভীর ভাবে জানবেন।

    Content Creator - আপনার টার্গেট অডিয়েন্স সম্পর্কে জানুন

    সমস্ত সফল কন্টেন্ট নির্মাতাদের একটা বিশেষ গুণ হলো তারা তাদের অডিয়েন্সের ভেতর-বাহির সবকিছু জানে। আপনার নিজস্ব পাঠককে পরীক্ষা করুন— তারা কি চাই যা এখনো আপনি তাদেরকে দেন নি? তাদের কি কি সমস্যা আছে যা আপনি তাদের জন্য সমাধান করতে পারেন?

    ৫.আপনার নিজের Voice প্রতিষ্ঠা করুন 

    আপনার ইন্ডাস্ট্রিতে আপনি একমাত্র কন্টেন্ট নির্মাতা নন। যার মানে হলো, ইন্ডাস্ট্রি যা চাই— পরামর্শ, পর্যবেক্ষণ এবং চিন্তার নেতৃত্ব — আপনি কেবলমাত্র সেই ব্যক্তি নন।

    আপনার ক্ষেত্রের অন্যান্য কন্টেন্ট নির্মাতাদের থেকে আলাদা হওয়ার জন্য আপনি অনেক কিছুই করতে পারেন— একটি নতুন কন্টেন্ট মিডিয়ামে রুপান্তরিত করা, বিভিন্ন চ্যানেলে আপনার কন্টেন্ট প্রচার করা এবং সময়ের সাথে সাথে অভিজ্ঞতা ও বিশ্বাস অর্জন করা।

    এত কিছু করার পরও মনে রাখতে হবে আপনি যাদের সাথে প্রতিযোগিতা করছেন মনোযোগ পাওয়ার জন্য, তারাও একিই কাজ করছে।

    Content Creator - আপনার নিজের Voice প্রতিষ্ঠা করুন

    আপনি আপনার কন্টেন্টে আনতে পারেন,যা অন্যরা পারে না, এটাই আপনার স্বতন্ত্র ভয়েস।

    একজন পাঠক তথ্যের জন্য আপনার কন্টেন্টে ক্লিক করেন কিন্তু তারা ফিরে আসেন আপনার ব্যক্তিত্ত্বের জন্য । আপনার ব্যক্তিগত গল্প যা কন্টেন্টকে অন্য কন্টেন্ট থেকে আলাদা করে তার জন্য পাঠক ফিরে আসে।

    Audience-First দৃষ্টিভঙ্গি:

    মোটের ওপর এটা তাদের জন্য লেখা, তাই না?

    আপনি এটা নিশ্চিত করুন,আপনার কন্টেন্টটি আপনি কতটা অসাধারণ তা প্রকাশ করবে না বরং তারা যে সমস্যার মুখোমুখি হচ্ছে তার সমাধান গুলো তুলে ধরুন।

    আপনার কন্টেন্টের মাধ্যমে আপনার অডিয়েন্সকে  শিক্ষিত করুন যাতে তারা পড়ার সাথে সাথে তা বাস্তবায়ন করতে পারে।

    আশা করি পাচটি টিপস আপনার Content Creator ক্যারিয়ারে সহায়তা করবে।আপনার মতামত কমেন্টে জানান।

    Author: Morshed Alam

    Want to learn Digital Marketing? Check this post Digital Marketing Bangla Tutorial